অনেকে মনে করেন ফ্রিল্যান্সিং মানে রাতের কাজ, আসলে এটা সত্য নয়
অনেকে মনে করেন ফ্রিল্যান্সিং মানে রাতের কাজ, আসলে এটা সত্য নয়।
ফ্রিল্যান্সিং আপনি রাতে বা দিনে যেকোনো সময় করতে পারেন। বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করেন তাঁদের বেশিরভাগ ক্লায়েন্ট USA এর।আমাদের টাইম জোনের ঠিক বিপরীতে USA এর অবস্থান।
https://news.google.com/publications/CAAqBwgKMOy-wgswjtrZAw
ফ্রিল্যান্সিং পেশা সবার জন্য নয়, কারণ এই পেশা প্রথম দিকে অনেক পরিশ্রম করতে হয়, ধৈর্য্য ধরতে হয়। অনেকে বলে ইংরেজি গুরুত্বপূর্ণ, আমি বলি ইংরেজি অবশ্য গুরুত্বপূর্ণ কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে ক্লায়েন্টকে ইম্প্রেশ করতে হয়।
একটা উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে,
ধরেন আমরা সবাই বাংলায় কথা বলি, বাংলায় কমিউনিকেশন করতে পারি এখন আমরা সবাই কি সব মানুষকে ইম্প্রেশ করতে পারি?
কোন ছেলে/ মেয়ে আছে চেহারা মোটামুটি ভালো কিন্তু কারো সাথে ১০ মিনিট কথা বললে অপরপক্ষ ইম্প্রেশ হয়ে যায়, আবার কারো মডেলদের মতো চেহারা হয়েও কথা বললে আরো বিরক্ত লাগে, ঠিক সেটা ফ্রিল্যান্সিংয়ে ঘটে, এখন গুগল ট্রান্সলেটর ইউজ করে ইংরেজিতে কথা বলা যায় কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে কথা বলতে হয়।
আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং হওয়ার জন্য, সেটা হচ্ছে ফোন ছেড়ে কম্পিউটারের সাথে বন্ধুত্ব সৃষ্টি। ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজ ফোন দিয়ে করা যায় কিন্তু সেটা করা যাবেনা, কম্পিউটার দিয়ে করতে হবে, এমনকি সোশ্যাল মিডিয়া কম্পিউটার থেকে ব্যাবহার করার অভ্যাস করতে হবে।
ফ্রিল্যান্সার হওয়া আসলে কঠিন কিছু না, সময়, ধৈর্য্য, জেদ এবং সফল হওয়ার তীব্র ইচ্ছে নিয়ে কেউ শুরু করলে এই সেক্টরে ব্যার্থ হওয়া কঠিন।

No comments